চিকেন পক্স কি? কী কী খাবার এই সময় পাতে রাখবেন, বিস্তারিত জানতে পড়ুন

শীতের বিদায় আর বসন্তের আগমনের মাঝামাঝি সময়ে জলবসন্ত বা চিকেন পক্সের প্রকোপ বাড়তে দেখা যায়। মাঘ-ফাল্গুনের এই দিনগুলিতে অনেক বাড়িতেই এই রোগের দেখা মেলে। আজকাল এর চিকিৎসা সহজলভ্য হলেও, ওষুধের পাশাপাশি খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়া জরুরি। জলবসন্তের সময় কিছু খাবার শরীরের জন্য খুবই উপকারী, যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে। রোগের পর শরীরে দুর্বলতা থেকে যায়, আর তাই এই সময় পাতে রাখতে হবে কিছু বিশেষ খাবার।

জলবসন্ত কী?

জলবসন্ত বা চিকেন পক্স একটি ভাইরাসজনিত রোগ। ভারিসেল্লা ভাইরাসের কারণে এটি হয় এবং ছোঁয়াচে উপায়ে ছড়ায়। এমনকি হাওয়ার মাধ্যমেও এর সংক্রমণ হতে পারে। এই রোগে শরীরে জলভরা গুটি বেরোয়, যাতে প্রচণ্ড চুলকানি হয়। সঙ্গে জ্বরও আসে। তাই রোগীকে আলাদা রেখে যত্ন নিতে হয়। যাদের আগে এই রোগ হয়েছে, তারাই সাধারণত সুশ্রুষা করলে সংক্রমণের ঝুঁকি কম থাকে।

এই সময় কী খাবেন?

ডাবের জল: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাবের জলের তুলনা নেই। এতে ক্যালোরি কম, আর ভিটামিন ও খনিজ পদার্থ প্রচুর।
ফল: মরসুমি ফল বেশি করে খান—যেমন আঙুর, কলা, আপেল। চিবিয়ে খেতে না চাইলে শরবত করে নিন। ভিটামিন সি-সমৃদ্ধ ফল পাতে রাখুন।
সেদ্ধ সবজি: তেল ছাড়া সেদ্ধ সবজি সহজে হজম হয়। থেঁতলে বা সেদ্ধ অবস্থায় খেতে পারেন।
দই: ত্বকের ক্ষতি কমাতে দই নিয়মিত খান। এতে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসে।
মনে রাখবেন: এই লেখা সাধারণ স্বাস্থ্য তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এটিকে চিকিৎসার পরামর্শ হিসেবে ভাববেন না। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।