অনেকেই বেশি পরিমাণে পেঁয়াজ কেটে রাখে। অনেক সময় সঠিক উপায়ে সংরক্ষণ না করার কারণে কাটা পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এত দামের পেঁয়াজ নষ্ট হতে দেওয়া ঠিক নয়। তাই বুঝেশুনেই পেঁয়াজ কাটতে হবে। একটি গোটা পেঁয়াজ কাটার পরে তার সবটা ব্যবহার না হলে বাকিটা রেখে দিলেই তা পচে যায় অথবা কালো হয়ে যায়। বহুমূল্যের বাজারে তাই কাটা পেঁয়াজ কী ভাবে সংরক্ষণ করবেন জেনে নিন।
কাটা পেঁয়াজ অনেকদিন তাজা রাখবেন কী উপায়ে-
১. কাটা পেঁয়াজ খোলা অবস্থায় ফ্রিজে রেখে দেবেন না। বায়ুনিরুদ্ধ পাত্রে রেখে তবেই ফ্রিজে সংরক্ষণ করুন। এতে কয়েকদিন সেই পেঁয়াজ তাজা থাকবে।
২. ভিজে, স্যাঁতসেঁতে জায়গায় কাটা পেঁয়াজ রাখলেই তাতে পচন ধরবে। সবজির ঝুড়িতে বাকি আনাজের সঙ্গে কখনোই পেঁয়াজ রাখবেন না। তাছাড়া রান্নাঘরের ভিজে জায়গায় পেঁয়াজ রেখে দেবেন না। তাহলেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
৩. কাটা পেঁয়াজ প্লাস্টিকের প্যাকেটে ভুলেও রাখবেন না। এতে তাড়াতাড়ি পচে যাবে।
৪. আলুর ঝুড়িতে পেঁয়াজ রাখবেন না। আলু আর কাটা পেঁয়াজ একসঙ্গে রাখলে, পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যাবে।
৯. কাটা পেঁয়াজ ধুয়ে ভিজে অবস্থায় ফ্রিজে রাখবেন না। ভালো করে শুকিয়ে নিয়ে তারপর বায়ুনিরুদ্ধ ব্যাগ বা পাত্রে রেখে দিন। মনে রাখবেন, পেঁয়াজ কখনো এমন জায়গায় রাখবেন না যেখানে রোদ আসে। এতে তাড়াতাড়ি পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গা বেছে নেয়াই শ্রেয়। তবে অন্ধকার নয়, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ।





