হাইকোর্টের নির্দেশ অমান্য করে চরম বিপাকে মমতা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপে হেস্টিংস থানা

হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশিকা অমান্য করে রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে এবার আইনি বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেস্টিংস থানার পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল ক্যাথিড্রাল রোড চত্বরে আয়োজিত ‘কালীঘাট তৃণমূল’-এর একটি সভাকে কেন্দ্র করে। আদালতের নির্দেশ অনুযায়ী, সভার ক্ষেত্রে রাস্তার মাত্র একটি দিক খোলা রেখে যানচলাচল স্বাভাবিক রাখার কড়া শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, গতকাল ওই সভার জেরে রাস্তার দুটি লেনেই বিপুল ভিড় জমে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। আদালতের শর্ত লঙ্ঘন করে যানচলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধেই পুলিশের তরফ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।