শ্রেয়স আইয়ারের বিকল্প কে? বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাকা করতেই বড় বার্তা পেলেন এই তারকা

আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে দলের ব্যাকআপ শক্তি মজবুত করতে বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচকরা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ব্যাটিং অর্ডারের টপ-৬ এ শ্রেয়স আইয়ারের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে তরুণ ব্যাটার তিলক ভার্মার নাম।
তিলক ভার্মাকে কেন দলে রাখা হচ্ছে?
তিলক ভার্মাকে দলে নেওয়ার সবচেয়ে বড় কারণ তাঁর বাঁ-হাতি ব্যাটিং শৈলী। ভারতীয় দলের ওয়ানডে টপ-অর্ডারে প্রচুর ডানহাতি ব্যাটার রয়েছেন, যা মিডল অর্ডারে একঘেয়েমি তৈরি করতে পারে। তিলকের বাঁ-হাতি উপস্থিতি সেই ধারা ভেঙে বোলিং আক্রমণকে চাপে ফেলতে পারে। এছাড়া তাঁর অফ-স্প্রেক বোলিং দলের জন্য বড় প্লাস পয়েন্ট হতে পারে। টিম ম্যানেজমেন্ট চায় এমন একজন খেলোয়াড়কে প্রস্তুত রাখতে, যিনি প্রয়োজনে কিছু ওভার বল করার পাশাপাশি ডেথ ওভারেও দলের কাজে লাগতে পারেন।
মিডল অর্ডারে ব্যাকআপের প্রয়োজন কেন?
বিসিসিআই সূত্রে জানা গেছে, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন যে দলের মিডল অর্ডারের বিকল্প এখনও পুরোপুরি প্রস্তুত নয়। হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডির চোটের ইতিহাস মাথায় রেখে ম্যানেজমেন্ট এমন একজন খেলোয়াড় চাইছে যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভরসা দিতে পারেন। এছাড়া রোহিত-বিরাটের বয়স এবং অভিজ্ঞ খেলোয়াড়দের ফিটনেস ও চোটের সমস্যা বিবেচনা করে বিশ্বকাপের আগে তরুণ ও নির্ভরযোগ্য ব্যাকআপ তৈরি রাখাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। আগামী অক্টোবর মাসে নিউজিল্যান্ড সফর থেকেই মূলত এই মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হতে চলেছে।