রাস্তায় নামলেই নজর কাড়বে! ভারতে আসছে হন্ডার দুর্দান্ত ১৬০ সিসির নতুন স্কুটার, দাম ও ফিচার্স জানলে চোখ কপালে উঠবে

দ্বিগুন স্টাইল আর শক্তিশালী ইঞ্জিনের ম্যাজিক নিয়ে বাইকপ্রেমীদের ঘুম কাড়তে ভারতীয় বাজারে পা রাখতে চলেছে জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা হন্ডার নতুন স্কুটার— হন্ডা স্টাইলো ১৬০ (Honda Stylo 160)। ইন্দোনেশিয়ার বাজারে ইতিমধ্যেই সুপারহিট হওয়া এই স্কুটারটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। কমপ্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রিমিয়াম লুকের সুবাদে বাজারে আসতেই এটি যে দারুণ প্রতিযোগিতা তৈরি করবে, তা বলাই বাহুল্য।
নজরকাড়া ডিজাইন ও আকর্ষণীয় লুক: অ্যাডভেঞ্চার বাইক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে হন্ডা স্টাইলো ১৬০। এর গোল আকৃতির এলইডি হেডল্যাম্প, সামনের ফ্লোয়িং অ্যাপ্রন, স্টাইলিশ সাইড প্যানেল এবং ১২ ইঞ্চির চাকা একে সাধারণ স্কুটারগুলির থেকে একেবারে আলাদা করে তুলেছে। ২০২৬ সালের নতুন মডেলে ‘গ্ল্যাম গ্রে’ এবং ‘রয়্যাল ভায়োলেট’ নামে দুটি নতুন আকর্ষণীয় রঙের অপশন যোগ করা হয়েছে। এর পাশাপাশি একটি স্পেশাল বারগান্ডি এবিএস (ABS) ভার্সনও বাজারে উপলব্ধ রয়েছে।
শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স: বর্তমানে ভারতে হন্ডার যে ১১০ সিসি বা ১২৫ সিসির স্কুটারগুলি পাওয়া যায়, তার তুলনায় স্টাইলো ১৬০-এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। কোম্পানির গ্লোবাল ফিনান্সিয়াল রিপোর্ট অনুযায়ী, ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির গ্রাফ চড়াতে এই মডেলটি বিরাট ভূমিকা নিয়েছে। ভারতে হন্ডার ইতিমধ্যেই ১৫৬.৯ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে, যা কোম্পানির জন্য এই মডেলটি বাজারে আনা সহজ করে তুলবে। শহরের মসৃণ পথ থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতে এই স্কুটারটি দারুণ পারফরম্যান্স দেবে বলেই আশা করা হচ্ছে।
কিছু খামতিও রয়েছে: তবে বাজারে আসার আগে কিছু সীমাবদ্ধতার দিকেও নজর দিতে হবে হন্ডাকে। আধুনিক অনেক স্কুটারের তুলনায় এর আন্ডারসিট স্টোরেজ স্পেস কিছুটা কম (১৬.৫ লিটার)। এছাড়া এর ফুয়েল ট্যাঙ্কটি মাত্র ৫ লিটারের। ভারতীয় রাস্তার ভাঙচুরের কথা মাথায় রেখে এর সাসপেনশন সেটআপে কিছু পরিবর্তন আনতে হতে পারে। যদিও ভারতে এই স্কুটারটি ঠিক কবে এবং কোন দামে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।