‘যাকে রাগানোর তাকেই তো খুশি করতে হবে!’ তাপস রায়কে চরম কটাক্ষ করে কী বললেন কুণাল ঘোষ?

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলা এবং দখলদারি সংক্রান্ত বিষয়ে সম্প্রতি তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপি সাংসদ তাপস রায়। তৃণমূলকে নিশানা করে তাঁর সেই মন্ত্যের পরই এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাপস রায়ের রাজনৈতিক অবস্থান বদলকে বিঁধে তাঁর এই মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

ঠিক কী বলেছিলেন তাপস রায়?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড অপসারণ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ তাপস রায় অভিযোগ করেছিলেন যে, তৃণমূলের কাজই হলো অন্যের জমি বা ঘরবাড়ি দখল করা। তিনি আরও দাবি করেন, আইনের কথা বলা হলেও সেখানে নিয়ম ভেঙে অতিরিক্ত ফ্লোর দখল করা হয়েছিল। তৃণমূল সরকারের আমলে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই এই কাজ করা হয়েছে বলে তোপ দাগেন তিনি।

তাপস রায়কে কুণালের কড়া জবাব
তৃণমূল নেতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে কুণাল ঘোষ বলেন, তাপস রায়ের মুখে এই ধরনের কথা শোভা পায় না। অতীতে তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে রাজনীতি করেছেন।

কুণাল ঘোষ আরও কটাক্ষ করে বলেন, “এখন তাপসদা বিজেপিতে গিয়েছেন। তাই নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং নতুন দলে নিজের বিশ্বস্ততা প্রমাণ করতেই এ ধরনের কথা বলছেন। যার ওপর রাগ দেখানোর কথা, নিশানা করা হচ্ছে অন্য কাউকে—এটা ঠিক সেই রকম ব্যাপার। একেই বলে ‘কহি পে নিগাহে, কহি পে নিশানা’।” পুরনো দলের নেতার মুখেই এমন আক্রমণাত্মক মন্তব্য আসায় রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।

Aditi Banik
  • Aditi Banik