ভারতের বুকে ISI-এর বিষদাঁত ভাঙল দিল্লি পুলিশ! খতম সন্ত্রাসবাদী মডিউল, জালে ৮ বিপজ্জনক জঙ্গি!

দেশজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। এক যৌথ অভিযানে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশ ভিত্তিক একটি কট্টরপন্থী উগ্রবাদী সংগঠনের মদতপুষ্ট একটি সক্রিয় সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস করেছে পুলিশ। এই অভিযানে এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ধৃতদের সঙ্গে আন্তঃসীমান্ত জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগসূত্র রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং গোয়েন্দা বিভাগ দেশের বিভিন্ন প্রান্তে অতর্কিত হানা দেয়। তদন্তে উঠে এসেছে যে, ধৃতরা ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভিড়ভাট্টা এবং সংবেদনশীল এলাকায় বড়সড় হামলার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস এবং উস্কানিমূলক নথি উদ্ধার হয়েছে। এই মডিউলটি মূলত পাকিস্তান ও বাংলাদেশের প্রান্ত থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা।

Pratik Saha
  • Pratik Saha