বৃহস্পতিবার সন্ধ্যায় আইনি বিয়ে সারছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্র মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্ত

বৃহস্পতিবার সন্ধ্যায় টলিউডে ফের বাজল বিয়ের সানাই। আজই বিয়ে করছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতায় আজই আইনি বিয়ে সারছেন মিমি। তবে বিয়ের জমকালো অনুষ্ঠান অবশ্য হবে পাহাড়ে। মিমির নিজের শহরে। জলপাইগুড়িতেই বসবে সামাজিক বিয়ের আসর। এমনটাই জানা গিয়েছে টলিউড সূত্র মারফত খবরে।
জানা গিয়েছে, পাত্র সিদ্ধার্থ দত্ত। পেশায় মার্চেন্ট নেভির অফিসার। তবে কী অ্যারেঞ্জ ম্যারেজ করছেন মিমি চক্রবর্তী? এই নিয়ে বিস্তর জল্পনা থাকলেও আজ্ঞে না। চুটিয়ে প্রেম করার পর অবশেষে চারহাত এক করার সিদ্ধান্ত নিয়েছেন মিমি-সিদ্ধার্থ। এই শহরে ২৬ নভেম্বর আইনি বিয়ে সারলেও আগামী মাসেই জলপাইগুড়িতে নিজের শহরে বসতে চলেছে পাত্র-পাত্রীর বিয়ের আসর।
মিমির বিয়েতে নিমন্ত্রিত কারা?
সূত্রের খবর, বৃহস্পতিবার একেবারে ঘরোয়া ভাবেই বিয়ে সারছেন মিমি-সিদ্ধার্থ। ২৬ নভেম্বর সন্ধ্যায় আইনি বিয়ের পাশাপাশি আশীর্বাদ পর্বও রয়েছে। তবে সেখানে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে পরিবারের ঘনিষ্ঠ লোকজন ও মিমির কাছের বন্ধু-বান্ধবীরা। এই নিয়ে অবশ্য এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ প্রাক্তন সাংসদ অভিনেত্রী পাত্রী।
কোথায় বসবে সোশ্যাল ম্যারেজের আসর?
বৃহস্পতিবার পারিবারিক ভাবে বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থ দুজনেই সামাজিক বিয়ে সারবেন কালিম্পঙে। উত্তরবঙ্গের মেয়ে নিজের শিকড়ে ফিরে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য। টলিউড সূত্রে আরও খবর, ২ ডিসেম্বর মিমি এবং সিদ্ধার্থ দুজনেই শহর ছাড়বেন। ৩ ডিসেম্বর থেকে আস্তে আস্তে কালিম্পঙে জমে উঠবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের মধ্যে বেশ কয়েকটি পর্বও থাকছে। তবে বিয়েতে কেমন সাজবেন সেই সব অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। মুখে কুলুপ এঁটেছে হবু বর-কনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেজিস্ট্রি ম্যারেজের কার্ড
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি চক্রবর্তীর রেজিস্ট্রি ম্যারেজের কার্ড। কার্ডে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, মিমির রেজিস্ট্রি ম্যারেজ ২৬ নভেম্বর। তবে কলকাতার কোথায় কখন আইনি বিয়ে সারছেন তিনি সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি মিমি।
মিমির বিয়ে ঘিরে পান্ডাপাড়ায় প্রস্তুতি তুঙ্গে
এদিকে ভাগ্নীর বিয়ে ঘিরে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় প্রস্তুতি তুঙ্গে। কারণ, কালিম্পঙেই বসছে বিয়ের আসর। আগামী ২ ডিসেম্বর কলকাতা ছাড়বেন মিমি-সিদ্ধার্থ। সঙ্গীত, মেহেন্দি থেকে মালাবদল-সিঁদুর দান সবই হবে পাহাড়ের কোলে বসে। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। টলিউড তথা সিনে জগত থেকে ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি লোকসভার প্রাক্তন সাংসদ। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই সংযত থেকেছেন। তবে এবার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উৎসাহের আবহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে বিয়ের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
- Pratik Saha
- হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের মেয়াদ ফুরিয়েছে বলে অভিযোগ, বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে চিঠি জমা দিতে গেলেন শোভনদেব November 26, 2026
- বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, মালহোত্রা কমিটির কাছে হলফনামা জমা দিল রাজ্য—১৪ ডিসেম্বর বৈঠকের আগে নবান্ন থেকে ফোন সরকারি কর্মীদের November 26, 2026
- বৃহস্পতিবার সন্ধ্যায় আইনি বিয়ে সারছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্র মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্ত November 26, 2026
- তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য প্রায় ১২১ কেজি সোনার গয়না দান এক প্রবাসী ভারতীয় ভক্তের, মূল্য ১৬০ থেকে ২০৬ কোটি টাকা November 26, 2026
- সংবিধান দিবসে সপার 'জন-মন' ইস্তেহার প্রকাশ, মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা পেনশন ও স্বনির্ভরতার জন্য ২ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি হতে পারে November 26, 2026