বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, এবার মুখ খুললেন ঋতব্রত: ‘সময়ে সব দেখতে পাবেন’

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার প্রতিক্রিয়া জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত স্পিকারের দফতর থেকে তাঁদের কাছে কোনও বার্তা আসেনি। শনিবার ও রবিবার ছুটির দিন হওয়ায় আপাতত পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। একই সঙ্গে বিধানসভায় বিরোধী শিবিরের সংখ্যাগরিষ্ঠতা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

ঋতব্রত বলেন, “শনিবার ও রবিবার ছুটির দিন। এখনও পর্যন্ত আমাদের কাছে স্পিকারের তরফ থেকে কোনও কমিউনিকেশন আসেনি। অরূপ রায়ের নেতৃত্বে বিধানসভায় বিরোধীদের সংখ্যায় আমরাই সংখ্যাগরিষ্ঠ। সময়ে সব দেখতে পাবেন।”

স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্তের নির্দেশ

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের আগের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

আদালতের এই নির্দেশের পরই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

স্পিকারের বার্তার অপেক্ষায় বিরোধীরা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, আদালতের নির্দেশের পরও তাঁদের কাছে স্পিকারের তরফে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ আসেনি। তাই পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। তবে অরূপ রায়ের নেতৃত্বে বিধানসভায় বিরোধীদের সংখ্যাগত অবস্থান তাঁদের পক্ষেই রয়েছে বলে দাবি করেছেন ঋতব্রত।

আগামী কয়েক দিনের মধ্যে স্পিকারের সিদ্ধান্তে এই বিতর্ক কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।