ফ্রিজে জেঠিমার মৃতদেহ, ওদিকে বাজল বিয়ের সানাই! দাসপুরের হাড়হিম করা ঘটনায় স্তম্ভিত গ্রাম

ক্লাব ঘরে মৃতদেহ রেখে বিয়ে সারলেন সৌরভ, দাসপুরে এলাহি শোরগোল বিয়ের আনন্দ আর শোকের ছায়া— দুইয়ের এক অদ্ভুত এবং বিতর্কিত সংমিশ্রণ দেখল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রাম। জেঠিমার মৃতদেহ ক্লাব ঘরের ফ্রিজে রেখে বিয়ে সারতে গেলেন ভাইপো। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী ঘটেছিল? সোমবার দুপুরে আকস্মিক মৃত্যু হয় রিতা আলুর। মঙ্গলবার ছিল তাঁরই ভাইপো সৌরেন আলুর বিয়ে। বিয়ের সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল আগেই। পরিবারের দাবি, মৃতার ৬ মেয়ে ভিনরাজ্যে থাকেন। তাঁরা না আসা পর্যন্ত সৎকার সম্ভব নয়। তাই শোক বুকে চেপেই ফ্রিজে দেহ রেখে বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় পরিবার। সৌরেনও সেই মতো বিয়ে সেরে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন।
ক্লাব বনাম পরিবার: বাড়ির বদলে এলাকার একটি ক্লাব ঘরে ফ্রিজে মৃতদেহ রাখা নিয়ে শুরু হয়েছে বিবাদ। ক্লাবের সদস্যদের অভিযোগ, এভাবে অনুষ্ঠান বাড়ির মাঝে দেহ রাখা যায় না। ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানিয়েছে। অন্যদিকে, সৌরেনের পরিবারের দাবি, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মেয়েরা ফিরলেই সৎকারের কাজ সম্পন্ন হবে।