“অপেক্ষার আর মাত্র ক’দিন!” বেঙ্গালুরু বৈঠকে কি মিলবে বড় সুখবর? অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল বিরাট আপডেট
October 1, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং লক্ষ লক্ষ পেনশনভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কি তবে বড় কোনো ঘোষণা আসতে চলেছে? অষ্টম বেতন কমিশনের পরবর্তী বৈঠক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বিভিন্ন শহর ঘুরে কর্মী ও অবসরপ্রাপ্তদের মতামত সংগ্রহ করার পর এবার দক্ষিণের শহরে বসছে কমিশনের পরবর্তী গুরুত্বপূর্ণ অধিবেশন।
আগামী ৭ ও ৮ অক্টোবর কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশনের বিশেষ বৈঠক। ১৮ মাসের নির্ধারিত সময়ের মধ্যে ইতিমধ্যেই ১১ মাস পেরিয়ে গিয়েছে। ফলে নতুন বেতন কাঠামো, বকেয়া এবং পেনশন সংক্রান্ত বিষয়ে ঠিক কী সুপারিশ জমা পড়তে চলেছে, তা নিয়ে সরকারি মহলে কৌতূহল এখন চরমে। দেশজুড়ে কোটি কোটি কেন্দ্রীয় কর্মচারীর চোখ এখন বেঙ্গালুরুর এই মেগা বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে।