শীতকালে পায়ের পেশিতে টান ধরলে দ্রুত যা করবেন, বিস্তারিত জানতে পড়ুন

শীতকালে ঘুমের মধ্যে হঠাৎ হাত হাত পায়ের পেশিতে টান ধরার সমস্যায় অনেকের ভোগেন। জল কম পান করা হলে অনেক সময় এমনটি ঘটে। কারো কারো পায়ে তীব্র যন্ত্রণাও হয়।চিকিৎসকদের মতে, গরমে যেমন খামের মাধ্যমে শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে যায় তেমনি শীতে জল পানের পরিমাণ কমিয়ে ফেলেন অনেকেই। ফলে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়।যদি পায়ের পেশিতে কখনো টান ধরে সে ক্ষেত্রে এর যন্ত্রণা থেকে মুক্তি পেতে এ সমস্যা এড়াতে কয়েকটি কাজ করতে পারেন ।

চলুন জেনে নেওয়া যাক-

গরম জলে স্নান করুন: পায়ের পেশীতে টান ধরার সমস্যা দূর করতে হালকা গরম জলে স্নান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নান করলে অনিদ্রা জনিত সমস্যা দূর হয়।তাছাড়া পুরো শরীরের রক্ত চলাচল ভালো হয়। শীতের রাতে যদি স্নান করতে ইচ্ছা না করে সে ক্ষেত্রে গরম জলে পায়ের পাতা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারেন।

নিয়মিত শরীর চর্চা: স্নায়ু সচল রাখতে হালকা যোগাসন বা ব্যায়াম করতে পারেন। সাঁতার কাটা, সাইকেল চালানো কিংবা হাটাহাটিও করতে পারেন। শারীরিকভাবে সক্রিয় থাকলে পেশী মজবুত থাকে।

শরীর আর্দ্র রাখা: সারাদিন কতটুকু জল পান করছেন, শুধু জল নয়, চা, কফির মতো পানীয় কিংবা ফলের রস সব মিলিয়ে দৈনিক ৩-৪ লিটার জল পান করা উচিত। তবে কিডনির গুরুতরন সমস্যা থাকলে মেপে পান করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

পুষ্টিকর খাবার খান: এ সময় জয়েন্টে ব্যথা অনুভব করলে ভিটামিন সি, ডি,ও কে’যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এর মধ্যে আছে পালং শাক, বাঁধাকপি, টমেটো ও কমলা।
এসবের পর্যাপ্ত ভিটামিন ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান আছে। যা হারও জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে।