সাই বাবার পর এবার নিম করোলি বাবা! সনি টিভির নতুন মেগা শোয়ে আসছে কাইঞ্চি ধামের অলৌকিক কাহিনি

চলচ্চিত্র জগতের বহু পুরোনো সমীকরণ মেনেই এবার ওটিটি ও ছোট পর্দার দুনিয়ায় ঝড় তুলতে আসছে আধ্যাত্মিকতার নতুন এক স্রোত। বক্স অফিসে প্রায় ৪০০ কোটি টাকার বাম্পার ব্যবসা করে নজির গড়া ‘হনুমান অংশ’ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর এবার ছোট পর্দার দর্শকরাও পেতে চলেছেন এক বিরাট চমক। ভক্ত ও আধ্যাত্মিক সাধকদের নিয়ে কাজ করার ক্ষেত্রে নাম রয়েছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের। আর সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে কলিযুগের মহান সাধক তথা ভগবান হনুমানের একনিষ্ঠ ভক্ত ‘নিম করোলি বাবা’-র জীবন ও আলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে একটি বিশাল বাজেটের মেগা সিরিয়াল আনার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই চ্যানেলটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই আসন্ন শো-এর টিজার প্রকাশ পেতেই তা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার ঝড় তুলেছে।

প্রাথমিক খবর অনুযায়ী, এই নতুন মেগাশোটির প্রি-প্রোডাকশন এবং কাস্টিংয়ের কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থা এই প্রজেক্টে সর্বস্ব দিয়ে ময়দানে নেমেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুর দিকে ছোট পর্দার পর্দায় সম্প্রচারিত হতে পারে এই প্রতীক্ষিত ধারাবাহিক। খুব শীঘ্রই নির্মাতাদের পক্ষ থেকে প্রধান চরিত্রগুলির নাম এবং ফাইনাল টেলিকাস্ট ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে সনি টিভিতে প্রচারিত ‘মেরে সাই – শ্রদ্ধা ঔর সবুরি’ ধারাবাহিকটি যেভাবে বছরের পর বছর টিআরপি তালিকার শীর্ষে থেকে ইতিহাস গড়েছিল, ঠিক তেমনই এই নতুন শো ঘিরেও আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্ববিখ্যাত উত্তরাখণ্ডের ‘কাঁচি ধাম’-এর প্রতিষ্ঠাতা মহারাজ জীর প্রভাব কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ, হলিউড তারকা জুলিয়া রবার্টস থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা অতীতে কাইঞ্চি ধাম আশ্রমে এসে নিজেদের শ্রদ্ধা নিবেদন করেছেন। ৪০০ কোটির ‘হনুমান’ ফর্মুলার জাদুতে ভর করে ছোট পর্দার টিআরপি চার্টে এই নতুন আধ্যাত্মিক ধারাবাহিকটি কী ধরনের বিপ্লব আনে, এখন সেটাই দেখার অপেক্ষা।