সাঁকরাইল থানার ২০২২ সালের FIR মামলায় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী, নিষ্পত্তি কলকাতা হাইকোর্টে!

২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের হওয়া একটি এফআইআর-কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে চলা এই মামলার নিষ্পত্তি করেছেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। ২০২৫ সালে সাঁকরাইল থানার ওই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে ফাইনাল রিপোর্ট জমা দেয় রাজ্য। পাশাপাশি হাইকোর্টেও মামলা প্রত্যাহার সংক্রান্ত রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। রাজ্যের এই অবস্থানের ভিত্তিতেই বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলার নিষ্পত্তি করেন। এর ফলে ২০২২ সালের সাঁকরাইল থানার এফআইআর সংক্রান্ত আইনি প্রক্রিয়া থেকে বড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী।