চার বছর পূর্তিতে ভক্তদের সুখবর, শুরু হল ‘ভেড়িয়া ২’-এর কাজ, কী জানালেন পরিচালক?

চলতি বছরে প্রেক্ষাগৃহে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেলেও সাফল্যের ছবিটা মিশ্র। তবে বরুণ ধাওয়ানের জন্য ২০২৬ সাল বেশ ভালোভাবেই কাটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। হাতে একাধিক প্রজেক্ট এবং ব্যস্ত শিডিউলের মাঝেই এবার তাঁর জনপ্রিয় হরর-কমেডি ছবি ‘ভেড়িয়া’-র সিক্যুয়েল নিয়ে বড় তথ্য সামনে এল। সম্প্রতি চার বছর পূর্ণ করল ‘ভেড়িয়া’, আর এই বিশেষ মুহূর্তেই ‘ভেড়িয়া ২’ আসার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অমর কৌশিক।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘ভেড়িয়া’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছিলেন কৃতি স্যানন। দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল ছবিটি, বিশেষ করে এর গল্প এবং দীনেশ ভিজানের হরর-কমেডি ইউনিভার্সের যোগসূত্র নজর কেড়েছিল অনেকের। ছবির চার বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন অমর কৌশিক যে ‘ভেড়িয়া ২’-এর প্রস্তুতি এগোচ্ছে এবং শীঘ্রই সিক্যুয়েলটি মুক্তি পাবে।

‘ভেড়িয়া ২’-এর কাজ কতদূর এগোল?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক অমর কৌশিক। সেখানে তিনি লিখেছেন যে লেখার কাজে যতটা সময় লাগছে, তাতে ভেড়িয়া খুব একটা খুশি নয়, তবে উলফ আঙ্কেল শীঘ্রই আসছেন। অমর কৌশিক জানিয়েছেন, সিক্যুয়েলের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ছবিটি এখন লেখার পর্যায়ে রয়েছে। তাঁর এই পোস্টটি ভাইরাল হতেই উত্তেজনা বেড়েছে ভক্তদের মধ্যে।

পোস্টের মন্তব্যের ঘরেও অনুরাগীদের উৎসাহ চোখে পড়ার মতো। এক নেটিজেন লিখেছেন, আর দেরি না করে দ্রুত ‘ভেড়িয়া ২’ তৈরি করার অনুরোধ জানিয়েছেন তিনি। আরেকজন মন্তব্য করেছেন যে অনেক দিন ধরেই তাঁরা অপেক্ষায় আছেন এবং একটি দারুণ গল্প নিয়ে কাজ শুরু করা উচিত। আপাতত শুটিংয়ের পরবর্তী আপডেট এবং মুক্তির তারিখের দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা।