মাইক্রোচিপে কারচুপি ও ১১৩ কোটির হিসাব দাবি! নিয়োগ কেলেঙ্কারিতে বিস্ফোরক ইলতিজা
November 20, 2026

জম্মু ও কাশ্মীরে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক ফিনান্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষায় কথিত কারচুপির ঘটনায় ন্যাশনাল কনফারেন্স সরকার এবং জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড বা জে কে এস এস বি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি।
নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ তুলে ইলতিজা দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁস এবং মাইক্রোচিপ ব্যবহার করে পরীক্ষায় প্রতারণার মতো গুরুতর অনিয়ম চলছে। তাঁর মতে, এই রাজ্যে প্রশ্নপত্র ফাঁস যেন এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়েও বড় প্রশ্ন তুলেছেন পিডিপি নেত্রী। তিনি ১১৩ কোটি টাকার আবেদন ফি-র স্পষ্ট হিসাব দাবি করেছেন এবং পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।