বুলডোজার চলল ভেন্ডি বাজারে! দাউদের পুরনো আস্তানা ভাঙার কাজ শুরু বিএমসি-র, বড় আপডেট
November 20, 2026

দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পুরনো বাড়ি ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। পাকমোডিয়া স্ট্রিটে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ভবনটি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ভেন্ডি বাজারের পাকমোডিয়া স্ট্রিট অঞ্চলে দীর্ঘদিন ধরেই ওই ভবনটি নিয়ে নানা আলোচনা ও প্রশাসনিক তৎপরতা চলছিল। এবার সেই ভবন ভাঙার কাজে হাত দিল বিএমসি।
দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত ওই পুরনো ভবন ঘিরে প্রশাসনিক পদক্ষেপের পর স্থানীয় এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়েছে। এই উচ্ছেদ ও ভাঙার কাজকে কেন্দ্র করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ ও বিস্তারিত তথ্যের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।