আইন পড়ার দারুণ সুযোগ! এনএলএসএটি ২০২৭-এর রেজিস্ট্রেশন শুরু, জানুন আবেদনের শেষ তারিখ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU)-র পক্ষ থেকে বহুল প্রতীক্ষিত ‘ন্যাশনাল ল স্কুল অ্যাডমিশন টেস্ট’ (NLSAT) ২০২৭-এর আনুষ্ঠানিক সূচি ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর সঙ্গেই শুরু হয়ে গেছে আকাক্সিক্ষত এই প্রবেশিকা পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

একাডেমিক সেশন ২০২৭-২৮-এ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এরপর আগামী ২৫ এপ্রিল ২০২৭ তারিখে নির্ধারিত কেন্দ্রগুলিতে এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন কোন কোর্সে মিলবে সুযোগ?

এনএলএসআইইউ (NLSIU)-র পক্ষ থেকে মোট ৪টি প্রধান প্রোগ্রাম বা কোর্সে ভর্তির জন্য এই আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আইন নিয়ে উচ্চশিক্ষা অর্জনে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই কোর্সগুলির জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পরীক্ষার তারিখ এবং সময়সীমা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পড়ুয়ারা।