‘রাজীবও ভয় পেত বাবাকে!’ আত্মজীবনী প্রকাশে বিস্ফোরক সোনিয়া গান্ধী, পরিবারের অজানা গল্পে তোলপাড়!

রাজনীতিতে তাঁর সরব উপস্থিতি কমই দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন এবং পরিবার নিয়ে এবার নিজেই কলম ধরেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। দিল্লিতে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো তাঁর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’। এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা। আর সেই মঞ্চ থেকেই নিজের পারিবারিক জীবন নিয়ে কিছু অজানা কথা তুলে ধরেন সোনিয়া।

বই প্রকাশের নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোনিয়া গান্ধী স্পষ্ট জানান, তাঁর পরিবারকে নিয়ে অতীতে বহু লেখালেখি হয়েছে, যার বেশিরভাগই সত্যের থেকে বহু দূরে। তাঁর কথায়, পরিবার সম্পর্কে এত ভুল তথ্য ছড়ানো হয়েছে যে তিনি নিজেই সত্যটা সামনে আনার তাগিদ অনুভব করেছেন। আর সেই কারণেই এই বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নিজের পরিবার ও শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এমন কিছু কথা বলেন যা উপস্থিত সকলকে বেশ চমকে দেয়। সোনিয়া বলেন, তাঁর বাবা অত্যন্ত কড়া মেজাজের মানুষ ছিলেন। পরিস্থিতি এমন ছিল যে খোদ রাজীব গান্ধীও তাঁকে ভয় পেতেন। পরিবারের অন্দরের এই কড়া অনুশাসন ও ব্যক্তিগত জীবনের সহজ সরল দিকগুলি এই বইয়ের পাতার উঠে এসেছে।

রাজনৈতিক ব্যস্ততার বাইরে গিয়ে সোনিয়া গান্ধীর এই ব্যক্তিগত আত্মজীবনী প্রকাশ পাওয়া মাত্রই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। বইটির মাধ্যমে গান্ধী পরিবারের অন্দরের ঠিক কী কী অজানা অধ্যায় সামনে আসে, এখন সেটাই দেখার।

Pratik Saha
  • Pratik Saha