টাটা সাম্রাজ্যে বড় ভাঙন! রতন টাটার ভাই জিমির বিরুদ্ধে নোয়েল টাটার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

প্রয়াত শিল্পপতি রতন টাটার ছোট ভাই তথা স্যার রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি জিমি এন. টাটা টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, নোয়েল টাটা জনকল্যাণমূলক সংস্থাগুলির মাধ্যমে টাটা সন্সের ওপর পরিবারের নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছেন। একে তিনি গ্রুপের হোল্ডিং কোম্পানির ওপর ‘গত দরজায় দখলদারিত্বের’ (ব্যাকডোর টেকওভার) অপচেষ্টা বলে অভিহিত করেছেন। বিশ্বজুড়ে ব্যবসায়িক মহলে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় টাটা গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে চলে এসেছে।
সূত্র মারফত জানা গেছে, ৮৫ বছর বয়সি জিমি টাটা ট্রাস্টের এক অন্য ট্রাস্টির সঙ্গে আলোচনায় এই মতামত প্রকাশ করেন, যা পরবর্তীতে অন্যান্য ট্রাস্টিদের কাছেও পৌঁছে যায়। জিমির যুক্তি, টাটা ট্রাস্টের মতো প্রতিষ্ঠানে পরিবারের একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা সংস্থার প্রতিষ্ঠাতা টাটা পরিবারের আদি ভাবনার সম্পূর্ণ পরিপন্থী। এই ট্রাস্টগুলি জনসেবার জন্য গঠিত হয়েছিল, কোনো ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি চালানোর জন্য নয়। তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান চেয়ারম্যানের পরিবারের সদস্যদের পরিকাঠামোয় ঢুকিয়ে কোনো আর্থিক মূল্য ছাড়াই টাটা সন্সের বড় অংশের ওপর একচেটিয়া মালিকানা কায়েম করা হচ্ছে।
এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে টাটা ট্রাস্ট ও টাটা সন্সের পরিচালনা ব্যবস্থা। বর্তমানে টাটা ট্রাস্টের হাতে রয়েছে ২৭৭ বিলিয়ন ডলারের টাটা গ্রুপ হোল্ডিং কোম্পানির প্রায় ৬৬ শতাংশ শেয়ার। এন. চন্দ্রশেখরণের পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানো, টাটা সন্সকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা (আইপিও) এবং কর্পোরেট পরিচালনা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে মতপার্থক্য তুঙ্গে। নোয়েল টাটা এবং ট্রাস্টি দেরিয়াস খামবাটা চন্দ্রশেখরণের পুনর্নিয়োগের বিরোধিতা করলেও, অন্য দুই সদস্য ভেনু শ্রীনিবাসন ও বিজয় সিং এর পক্ষে মত দিয়েছেন। জিমি টাটা স্পষ্ট ভাষায় চন্দ্রশেখরণের কাজের প্রশংসা করে নোয়েল টাটার একরোখা ভিটো ক্ষমতার তীব্র সমালোচনা করেছেন এবং আরবিআই-এর নিয়ম মেনে টাটা সন্সকে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন।