একই মণ্ডপে চার ভাইয়ের ধামাকা বিয়ে! হিমালয়ের কোলে বিরল এই দৃশ্য দেখে চমকে যাবেন

হিমচলপ্রদেশের বিয়ে বরাবরই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার সিরমৌর জেলার গিরিপার এলাকার একটি অদ্ভুত ও বিরল বিয়ের ঘটনা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। একই মণ্ডপে, একই শুভক্ষণে চার ভাই চারজন কনেকে বিয়ে করে এক অনন্য নজির গড়লেন। স্থানীয় শিল্লা গ্রামের প্রতাপ চৌহান এবং তাঁর ভাই সুরেন্দ্র চৌহানের চার ছেলে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বড় ছেলে ভবন সিংয়ের সঙ্গে মাতিয়ানার শিবানী এবং ছোট ছেলে, সৈনিক রবীন্দ্রর সঙ্গে দুগানা গ্রামের রভিনার বিয়ে সম্পন্ন হয়। অন্যদিকে, সুরেন্দ্র সিংয়ের ছেলে বিজয় চৌহান ও অজয় যথাক্রমে প্রমিলা ও সুনিতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। খাস এই বিয়েতে চার বরের একসঙ্গে বরযাত্রী নিয়ে আসার দৃশ্য ছিল দারুণ আকর্ষণের কেন্দ্রবিন্দু। সমস্ত প্রথা মেনে চার কনে একসঙ্গে নতুন সংসারে প্রবেশ করেন। বয়োবৃদ্ধরা নবদম্পতিকে আশীর্বাদ করেন। উল্লেখ্য, এই অঞ্চলের ঐতিহ্য বেশ বৈচিত্র্যময়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরেও গিরিপারের কামারু এলাকার চার ভাই একসঙ্গে বিয়ে করেছিলেন। এছাড়া ২০২৫ সালের মার্চ মাসে দুই ভাই এক কনেকে বিয়ে করে ‘সিরমৌরি জোডিদার’ প্রথার নজির গড়েছিলেন। এই অভিনব রীতিনীতি ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।