উত্তরপ্রদেশে মহাজোটে ফাটল? কংগ্রেসের ১৮১ আসনের দাবিতে ঘুম ওড়ল অখিলেশের!

উত্তেজনা তুঙ্গে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে। সমাজবাদী পার্টি (সপা) ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। কংগ্রেস সপার কাছে ১৮১টি সম্ভাব্য আসনের একটি তালিকা জমা দেওয়ার পরই রাজনৈতিক পারদ চড়েছে। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ডিসেম্বরে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয়।
তবে কংগ্রেসের এই বিশাল দাবির পাল্টা হিসেবে সমাজবাদী পার্টি তাদের সাম্প্রতিক নির্বাচনী পারফরম্যান্সের একটি কঠোর মাঠ রিপোর্ট কার্ড কংগ্রেসের হাতে তুলে দিয়েছে। সপা জানিয়েছে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ ছিল মাত্র ২.৩৩% এবং বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস যে কয়টি আসন জিতেছিল, সেখানেও সপা-র ভোটব্যাঙ্কের বড় ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। সপা কেবল আসনের তালিকা নয়, প্রার্থীদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত এবং জয়ের সম্ভাবনার বাস্তবসম্মত হিসাবও চেয়েছে। আগামী ১৭ই নভেম্বর হতে চলা আসন ভাগাভাগির বৈঠকে এই চাপানউতোর কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।