বাদাম খেলেই কি বাড়ে স্মৃতিশক্তি? রোজ মাত্র এক মুঠো খেলেই মিলবে জাদুকরি ফল!

সারাদিনের কাজের চাপে অনেক সময় ছোটখাটো জিনিস ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার সমস্যা তো আরও বেশি করে ভোগায়। তবে বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা থেকে রেহাই পাওয়ার সহজ উপায় লুকিয়ে রয়েছে আমাদের হাতের কাছেই। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, প্রতিদিন নিয়ম করে এক মুঠো চিনা বাদাম খেলে মস্তিষ্কের স্বাস্থ্য দারুণভাবে ভালো থাকে এবং বাড়ে স্মৃতিশক্তিও।

সাধারণত অনেকেই চিনা বাদামকে স্রেফ একটি সাধারণ স্ন্যাকস বা টাইমপাস খাবার হিসেবেই গণ্য করেন। কিন্তু পুষ্টিবিদ ও গবেষকদের মতে, এটি সাধারণ কোনো বাদাম নয়। বিশেষ করে খোসা সমেত এবং লবণ ছাড়া ভাজা চিনা বাদাম প্রতিদিন পাতে রাখলে বয়স্কদের স্মৃতিশক্তির উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

গবেষণায় দেখা গেছে, বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সরাসরি সাহায্য করে। কোষের পুষ্টি জোগাতে এবং স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখতে চিনা বাদামের জুড়ি মেলা ভার। তাই ব্যস্ত জীবনে স্মৃতিশক্তিকে সতেজ রাখতে এবং বুদ্ধিমত্তা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় এক মুঠো চিনা বাদাম রাখতেই পারেন। স্বাদের পাশাপাশি এটি আপনার শরীর ও মনের সার্বিক সুস্থতার এক বিশ্বস্ত সঙ্গী হতে পারে।