৪৪ ডিগ্রি গরমে সেনার ওপর বড় বিপর্যয়! ব্ল্যাক ক্যাট কমান্ডোদের ভারী কালো পোশাকে বড় বদল আনছে এনএসজি

প্রচণ্ড গরম ও অসহ্য দাবদাহের হাত থেকে মুক্তি পেতে এবার বড়সড় স্বস্তি পেতে চলেছেন ভিআইপি নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি (NSG)-এর ব্ল্যাক ক্যাট কমান্ডোরা। তীব্র গরমে ডিউটি করার সময় এক কমান্ডো অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনার পরেই নড়েচড়ে বসেছে বাহিনী। ফলস্বরূপ, ভিআইপি নিরাপত্তা দলের চিরাচরিত পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরো ব্যাপারটা কী?
গত এপ্রিলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা একজন এনএসজি কমান্ডো বিজয়ওয়াড়ায় কর্তব্যরত অবস্থায় হঠাৎই অজ্ঞান হয়ে যান।
সেদিন তীব্র দাবদাহে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।
প্রচণ্ড গরমে কালো ওভারঅল ইউনিফর্মের ওপর প্রায় ৬ কেজি ওজনের ভারী বুলেটপ্রুফ জ্যাকেট, বেরেট টুপি ও অস্ত্রশস্ত্র নিয়ে দীর্ঘক্ষণ ডিউটি করতে গিয়েই ওই কমান্ডো মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েন এবং হিটস্ট্রোকের শিকার হন।
এই মর্মান্তিক ঘটনার পরই কমান্ডোদের শারীরিক সুরক্ষা ও কর্মদক্ষতা বজায় রাখতে পোশাক পরিবর্তনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। খুব শীঘ্রই তাঁদের জন্য আরও হালকা ও আরামদায়ক বিশেষ কাপড়ের ইউনিফর্ম চালু করা হবে বলে জানা গেছে।