হলিউডকেও টেক্কা দিল ৪০০০ কোটির ‘রামায়ণম্’! দেখে এসেই খোদ ‘হনুমান’ সানি দেওলের বিরাট মন্তব্য!

প্রেক্ষাগৃহে এই মুহূর্তে দর্শকমনে তুমুল উন্মাদনা তৈরি করেছে পরিচালক নিতেশ তিওয়ারির বহুপ্রতীকক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণম্’। রণবীর কাপুর এবং দক্ষিণী মেগাস্টার যশ তারকাখচিত এই মেগা বাজেট ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভক্তদের ভিড়। এবার এই আন্তর্জাতিক মানের ছবি দেখে নিজের বিশেষ প্রতিক্রিয়া ও রিভিউ শেয়ার করলেন খোদ ‘হনুমান’ ওরফে বলিউড তারকা সানি দেওল। ছবিটি দেখার পর তিনি দাবি করেছেন যে, ভারতের এই সৃষ্টি যেকোনো হলিউড সিনেমাকেও বহুদূরে গোল খাইয়ে দিতে সক্ষম।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে ‘রামায়ণম্’-এর ভূয়সী প্রশংসা করেছেন সানি দেওল। উচ্ছ্বসিত সানি ভিডিওতে বলেন, “আমি এইমাত্র ‘রামায়ণম্’ দেখে ফিরলাম। ছবিটি আমার এতটাই অবিশ্বাস্য লেগেছে যে, আমি প্রতিটি ভারতীয়কে প্রেক্ষাগৃহে গিয়ে এটি দেখার জন্য সওয়াল করছি। এই চলচ্চিত্রটি কোনো হলিউড চলচ্চিত্রের চেয়ে কম নয়, বরং তার থেকেও বহুগুণ সেরা। এর ভিজ্যুয়াল ও স্পেশাল ইফেক্টস এতটাই জীবন্ত যে, দর্শকরা নিজেদের অজান্তেই সেই পৌরাণিক যুগে পৌঁছে যাবেন। প্রতিটি শিল্পী অসাধারণ অভিনয় করেছেন।”

প্রযোজকদের মতে, প্রায় ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি হতে চলা এই মেগা ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। ছবির প্রথম পর্বের শেষ দৃশ্যে ‘বজরংবলী’র ভূমিকায় সানি দেওলের এক ঝলক উপস্থিতি দর্শকদের কৌতুহল ও উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, ছবির পরবর্তী অংশ অর্থাৎ ‘রামায়ণম্ পার্ট-২’ আগামী ২০২৮ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাবে, যেখানে হনুমান রূপী সানির পূর্ণাঙ্গ তাণ্ডব দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।