পুজোর মাসেই বাম্পার উপহার! টানা ১৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি দফতর, জেন নিন ছুটির সম্পূর্ণ তালিকা

দুর্গাপুজো ও উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক দারুণ সুখবর সামনে এল। চলতি অক্টোবর মাসে গান্ধী জয়ন্তী, মহালয়া এবং দুর্গাপুজো মিলিয়ে টানা দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসে সব মিলিয়ে প্রায় ১৭ দিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। শুধু অক্টোবর মাসেই নয়, এর পাশাপাশি আগামী নভেম্বর মাসেও কালীপুজো এবং ছটপুজো উপলক্ষ্যে আরও প্রায় ১১ দিন ছুটি মিলবে।
অক্টোবর মাসে ছুটির বহর কেমন থাকছে?
হাতে আর মাত্র কদিন বাকি, প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে ঢাকের বাদ্যি। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দেবীপক্ষ। এই আনন্দের আবহে রাজ্য সরকারের তরফে ছুটির যে তালিকা সামনে এসেছে, তাতে কর্মীরা দীর্ঘ সময় ছুটি উপভোগ করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক অক্টোবরে কবে কবে বন্ধ থাকছে নবান্নসহ অন্যান্য সরকারি দফতরগুলি:
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ছুটি।
৩ ও ৪ অক্টোবর: শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি।
১০ অক্টোবর: মহালয়া।
১১ অক্টোবর: রবিবার।
১৫ থেকে ২৬ অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষ্যে টানা ১২ দিনের দীর্ঘ ছুটি।
এবছর ১৫ অক্টোবর পঞ্চমী থেকেই পুজোর ছুটি শুরু হচ্ছে। মাঝে ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো এবং তার পরের দিনও ছুটি থাকছে। সবমিলিয়ে ৩১ দিনের অক্টোবর মাসে প্রায় ১৬ থেকে ১৭ দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।
নভেম্বরেও রয়েছে লম্বা ছুটির সুযোগ
উৎসবের আনন্দ শুধু অক্টোবরেই শেষ হচ্ছে না। নভেম্বর মাসেও কালীপুজো, দেওয়ালি এবং ছটপুজো উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য টানা ছুটির ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে বছরের এই শেষভাগে উৎসবের মরশুমে দারুণ ছুটির মেজাজে থাকতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা।