‘ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে!’ ঘরের মাঠে লজ্জার হারের পর বিতর্কিত মন্তব্য পাক ক্রিকেট প্রধানের

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর টেস্ট হেরে দিশেহারা অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। একের পর এক লজ্জাজনক পারফরম্যান্সে যখন সরগরম গোটা ক্রিকেট বিশ্ব, ঠিক তখনই বিতর্কিত মন্তব্য করে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি। নিজেদের দলের চরম ব্যর্থতা ঢাকতে ভারতের প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় একপ্রকার হাস্যরসের পাত্র হয়ে উঠেছেন তিনি।

ঠিক কী বলেছেন পিসিবি চেয়ারম্যান?

ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে শোচনীয় হারের পর পাক দলের এই ভরাডুবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নকভি বলেন, “দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছে, ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে। তাই বলে কি ওদের দেশে ক্রিকেট শেষ হয়ে গিয়েছে?”

তাঁর এমন মন্তব্যের পর থেকেই ক্রিকেট প্রেমী ও ক্রীড়াবিষকদের তোপের মুখে পড়েছেন তিনি। সমালোচকদের সাফ বক্তব্য, দু-একটি ম্যাচে কোনো বড় দলের অঘটন ঘটা আর পাকিস্তান দলের এই ধারাবাহিক ব্যর্থতা—দুই বিষয় এক নয়। পিসিবি চেয়ারম্যান এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে অযৌক্তিক সাফাই দেওয়ার চেষ্টা করছেন।

পাকিস্তান ক্রিকেটে অভূতপূর্ব ড্যামেজ কন্ট্রোল:

সিরিজের শেষ টেস্ট নামার আগেই নজিরবিহীন পদক্ষেপ নিতে দেখা যায় পিসিবি-কে। তৃতীয় টেস্টের দল থেকে একযোগে বাদ দেওয়া হয় মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং সলমন আলী আগার মতো তারকা ক্রিকেটারদের। শুধু তা-ই নয়, দায়িত্ব থেকে সরাসরি সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে আনা হয় মাইক হেসন ও অ্যাশলি নফকে-কে।

Aditi Banik
  • Aditi Banik