ভরা সন্ধ্যায় বচসা, গভীর রাতে ‘অপারেশন’! খাস কলকাতার বুকে আগ্নেয়াস্ত্রের দাপটে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

ব্যক্তিগত বিবাদ থেকে রক্তক্ষয়ী শ্যুটআউট! সোমবার মধ্যরাতে রণক্ষেত্র হয়ে উঠল খাস কলকাতার বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকা। মহম্মদ নিয়াজ নামে এক যুবককে তাঁর বাড়ি থেকে ডেকে এনে অত্যন্ত কাছ থেকে ৫-৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল এলাকারই চিহ্নিত দুষ্কৃতী মহম্মদ সলমনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় নিয়াজ বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় নিয়াজের সঙ্গে সলমনের বচসা হয়েছিল। সেই সময় স্থানীয়রা বিবাদ মিটিয়ে দিলেও রাত একটা নাগাদ দলবল নিয়ে নিয়াজের বাড়িতে চড়াও হয় সলমন। অভিযোগ, নিয়াজকে নিচে ডেকে এনে এলোপাথাড়ি গুলি চালায় সে। নিয়াজের দুই পায়েই ৩টি গুলি লেগেছে। ঘটনার পর বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীদের কাছে বড় ব্যাগ ভর্তি অস্ত্র ছিল। বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে খাস কলকাতায় মধ্যরাতে এমন শ্যুটআউটের ঘটনায় শহরের নিরাপত্তা এবং অস্ত্রের সহজলভ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy