উড়ানের ২৩ মিনিটেই বিপর্যয়! বারাণসী পৌঁছনোর আগেই রাডার থেকে উধাও রেডবার্ডের বিমান

রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে ওড়ার ঠিক ২৩ মিনিট পর অর্থাৎ ৭টা ৩৪ মিনিটে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চাতরা জেলার সিমারিয়া অঞ্চলের একটি দুর্গম বনাঞ্চল থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

রেডবার্ড এয়ারওয়েজের এই বিচক্র্যাফট কিং এয়ার সি-৯০ বিমানে মোট সাতজন আরোহী ছিলেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট, কো-পাইলট, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক এবং এক গুরুতর অসুস্থ রোগী সহ তাঁর দুই সহকারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বারাণসী থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। বিমানচালকরা রুট বদল করার বার্তাও পাঠিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (AAIB) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy