শেয়ার বাজারে ধস! ৫৯০ কোটির জালিয়াতি কাণ্ডে ১৫% পড়ল IDFC First Bank-এর দাম

হরিয়ানা সরকারের ৫ Forgot কোটির জালিয়াতি ফাঁসের পর সোমবার শেয়ার বাজারে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank)। সোমবার বাজার খুলতেই হু হু করে কমতে থাকে ব্যাঙ্কের শেয়ারের দাম। দিনের শেষে দেখা যায়, ব্যাঙ্কের শেয়ারের দর প্রায় ১৫ শতাংশ কমে গিয়েছে। মূলত অভ্যন্তরীণ জালিয়াতির খবর এবং বিনিয়োগকারীদের আতঙ্কের জেরে এই পতন বলে মনে করা হচ্ছে।

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ভি. বৈদ্যনাথন জানিয়েছেন, এটি একটি ‘অভ্যন্তরীণ জালিয়াতি’। কিছু অসাধু কর্মী এবং বাইরের লোক মিলে হরিয়ানা সরকারের অ্যাকাউন্টে এই কারচুপি করেছে। ইতিমধ্যেই চারজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার গুরত্ব বুঝে নড়েচড়ে বসেছে রিজার্ভ ব্যাঙ্কও (RBI)। সোমবার আরবিআই গভর্নর স্পষ্ট করেছেন যে, তাঁরা পুরো ঘটনার ওপর নজর রাখছেন। তবে এটি একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের বিষয়, তাই ব্যাঙ্কিং ব্যবস্থায় কোনও বড় বিপদের সম্ভাবনা নেই।

হরিয়ানা সরকার ইতিমধ্যেই এই ব্যাঙ্ককে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাঙ্কের ওপর বিনিয়োগকারীদের আস্থা সাময়িকভাবে টলেছে। তবে কর্তৃপক্ষের দাবি, সাধারণ গ্রাহকদের সেভিংস বা ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ সুরক্ষিত। এখন দেখার, তদন্তের পর হারানো বিশ্বাস ফিরে পেতে কতদিন সময় লাগে এই বেসরকারি ব্যাঙ্কের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy