তবে কি ফিরছেন শেখ হাসিনা? আইসিটি-র নতুন চিফ প্রসিকিউটর আসতেই শোরগোল!

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-এর চিফ প্রসিকিউটর পদে বড়সড় রদবদল ঘটিলো। আইনজীবী তাজুল ইসলামের পদত্যাগের পর নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি এবার ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে?

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের ব্যক্তিগত কারণে পদত্যাগের পর আমিনুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আইসিটি এখন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। নতুন চিফ প্রসিকিউটরের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো পলাতক অভিযুক্তদের, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। আমিনুল ইসলামের নিয়োগ কি সেই আইনি লড়াইয়ে নতুন গতি আনবে? এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy