বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খানকে নিয়ে হঠাৎই দুশ্চিন্তার কালো মেঘ দানা বেঁধেছে। সম্প্রতি তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালের বাইরে অত্যন্ত বিচলিত অবস্থায় দেখা যায়। চোখেমুখে স্পষ্ট উদ্বেগের ছাপ নিয়ে অভিনেত্রী যখন তড়িঘড়ি হাসপাতালের ভেতরে প্রবেশ করছিলেন, সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁর এই আকস্মিক হাসপাতাল সফর নিয়ে ইতিমধেই নানা গুঞ্জন শুরু হয়েছে।
সূত্রের খবর, জারিন খান কি নিজের কোনো শারীরিক সমস্যার জন্য হাসপাতালে গিয়েছেন, না কি তাঁর পরিবারের কেউ অসুস্থ—তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে ভিডিওতে তাঁর ব্যস্ততা দেখে নেটিজেনদের ধারণা পরিস্থিতি কিছুটা গুরুতর। এর আগেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই অভিনেত্রীকে। এখন নতুন করে কী সমস্যা হলো, তা নিয়ে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।