হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে, এই ৮টি খাবার আজই আপনার প্লেট থেকে বাদ দিন

বিশ্বজুড়ে অকাল মৃত্যুর শীর্ষ কয়েকটি কারণের মধ্যে হার্ট অ্যাটাক অন্যতম। এই মরণ রোগের ঝুঁকি কমাতে হলে আপনাকে কিছু খাবার খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে। স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরলযুক্ত খাবারগুলো হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে যে ৮টি খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে, তা জেনে নিন:

 

১. ফ্রাইড চিকেন

 

ফ্রাইড বা ভাজা খাবার চর্বির পাওয়ার হাউস হিসেবে পরিচিত, যাতে প্রচুর পরিমাণে কোলেস্টেরলও থাকে। এই চর্বিযুক্ত খাদ্য হৃৎপিণ্ডের জন্য বিপজ্জনক, তাই এটি অবশ্যই এড়িয়ে চলতে হবে।

 

২. সসেজ

 

সসেজ আপনার ধমনীতে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। প্রতিটি গ্রিলড পিস সসেজে প্রায় ২২ গ্রাম ফ্যাট এবং ৮১০ গ্রাম সোডিয়াম থাকে, যা রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়।

 

৩. চিজকেক

 

চিজকেক আপনার ক্যালরি এবং ফ্যাট গ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, যা আপনার হৃৎপিণ্ডের জন্য সমস্যার কারণ হতে পারে।

 

৪. স্টিক (Steak)

 

স্টিকে আছে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। এটি ধমনীতে ফ্যাট জমার ঝুঁকি বাড়ায়।

 

৫. বার্গার

 

বার্গারে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর এবং ওজন বাড়াতে সহায়ক।

 

৬. পিজ্জা

 

মাত্র এক টুকরা পিজ্জাতেই থাকে প্রায় ৯.৮ গ্রাম চর্বি। পিজ্জা খেতে বসলে কেউ নিশ্চয়ই এক টুকরাতেই থামেন না। তাই অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ থেকে সাবধান।

 

৭. পাস্তা

 

পাস্তাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম, যা কোনোভাবেই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী নয়।

 

৮. আইসক্রিম

 

আইসক্রিমে আছে প্রচুর পরিমাণে সুগার এবং স্যাচুরেটেড ফ্যাট। পরিমিত পরিমাণে আইসক্রিম খাওয়া ভালো। তবে অতিরিক্ত খেয়ে ফেললেই তা আপনার হার্টের ওপর চরম চাপ সৃষ্টি করতে পারে।

উপদেশ: সুস্থ ও দীর্ঘ জীবন পেতে এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলুন।