সঙ্গী সময় দিচ্ছে না বলে ঝগড়া-অশান্তি হচ্ছে। দু-জনে মিলে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। সম্পর্কে স্ট্রেস থাকেই। কখনো আবার এই স্ট্রেসের লেভেল এতটাই বেড়ে যায় যে, সম্পর্কে মিষ্টতা হারিয়ে যায়। সেখানে ঢুকে পড়ে নেগেটিভি। রোম্যান্টিক রিলেশনশিপে হাসিখুশি থাকতে হলে স্ট্রেসকে কেটে ফেলে দিতে হবে।
সম্পর্ককে সুন্দর করে তুলতে কাজে লাগাতে পারেন এই ৫ উপায়।
বন্ধুত্ব মজবুত করুন
পার্টনার যেন ভালো বন্ধু হয়-আজকাল সবাই বন্ধুত্ব চাইছে সঙ্গীর সঙ্গে। সঙ্গী যদি আপনার খুব ভালো বন্ধু হয়, তাহলে প্রেম আরও গাঢ় হয়। সেখানে আপনি কোনও কিছু না ভেবেচিন্তেই অনেক কিছু শেয়ার করতে পারেন। আর সম্পর্কে যা-ই সমস্যা আসুক না কেন, সে সবসময় আপনার পাশে থাকবে।
বিশ্বাস রাখুন
সম্পর্কে বিশ্বাস, সততা বজায় রাখা দরকার। কমিটমেন্ট ভীষণ জরুরি। দু-জনের মধ্যে যদি সন্দেহ ঢুকে পড়ে, তাহলে সম্পর্ক আর ভালো থাকে না। সেখানে স্ট্রেস বাড়ে। পাশাপাশি সম্পর্কে চির ধরে। ফলে সেই সম্পর্ক দ্রুত ভেঙে যায়। এমন পরিস্থিতি এড়াতে একে-অন্যের উপর বিশ্বাস, ভরসা রাখুন। সম্পর্কে সৎ থাকুন।
পাশে থাকুন
হয়তো আপনি পার্টনারের সব সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু তার কথা শুনতে পারবেন। সে যে পদক্ষেপ নেবে, তাকে সাপোর্ট করতে পারবেন। সবসময় তার পাশে থাকতে পারবেন। এই কাজটাই করতে হবে। যেমন পরিস্থিতি আসুক, পার্টনারের সাপোর্ট যদি আপনার সঙ্গে থাকে, তাহলে ভয় থাকে না কিছুরই।
সেক্স জরুরি
রোম্যান্টিক রিলেশনশিপে যৌনতা থাকাটা খুব স্বাভাবিক। বরং, যৌনতা আপনার সম্পর্ককে আরও মজবুত ও সুন্দর করে তুলবে। যৌন চাহিদা, সেক্সুয়াল অ্যাফেকশন এগুলো একে-অন্যের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। তাই চেষ্টা করুন ব্যস্ত জীবনযাপন থেকে বেরিয়ে নিজেদের জন্য সময় বের করে নেয়ার। এতে সম্পর্কে তৈরি হওয়া জটিলতাকে প্রথমেই রুখে দিতে পারবেন।
কমিউনিকেশনই সব কিছু
‘কমিউনিকেশন ইজ দ্য কি’ দু-জনের মধ্যে ঠিকমতো কমিউনিকেশন না থাকলে সম্পর্কে জটিলতা বাড়বেই। তাই নিজের মধ্যে কথাবার্তা ঠিক রাখুন। এতে ঝগড়া-ঝামেলা, অশান্তি এড়াতে পারবেন।