ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে চালের জল! Koreans-দের মতো জেল্লা পেতে কীভাবে মাখবেন?

রূপচর্চার দুনিয়ায় বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিউটি ট্রেন্ড রীতিমতো ঝড় তুলেছে। কাঁচের মতো স্বচ্ছ ও দাগহীন ত্বক পেতে বিশ্বজুড়ে তরুণীদের প্রথম পছন্দ এখন ‘রাইস ওয়াটার’ বা চালের জল। প্রাচীনকাল থেকেই এশীয় সংস্কৃতিতে ত্বক ও চুলের যত্নে এর ব্যবহার হয়ে আসছে। কিন্তু সাধারণ চালের জল ঠিক কীভাবে আমাদের ত্বকের জাদুকরী পরিবর্তন ঘটায়, তা নিয়ে সম্প্রতি চিকিৎসকরা ও বিউটি বিশেষজ্ঞরা নানা ইতিবাচক তথ্য তুলে ধরেছেন।

ত্বকে চালের জল মাখলে ঠিক কী কী উপকার মেলে?

  • প্রাকৃতিক দীপ্তি ও উজ্জ্বলতা বৃদ্ধি: চালের জলে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ই, এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ত্বকের মৃত কোষ দূর করে ভেতর থেকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দারুণ সাহায্য করে।

  • বয়সের ছাপ দূর করে: ত্বকে বয়সের বলিরেখা বা ফাইন লাইন্স পড়তে বাধা দেয় চালের জল। এর অ্যান্টি-এজিং উপাদান ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান ও তরুণ রাখতে সাহায্য করে।

  • ব্রণ ও ফুসকুড়ি থেকে মুক্তি: এতে উপস্থিত অ্যামিনো অ্যাসিড এবং খনিজ উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে ব্রণের সমস্যা বা রোদে পোড়া কালচে দাগ (Sunburn) দূর করতে এটি অত্যন্ত কার্যকর।

  • ত্বকের ছিদ্র বা পোরস টাইট করে: যাঁদের ত্বকের রোমকূপ বা পোরস ওপেন বা বড় হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, তাঁদের জন্য চালের জল দুর্দান্ত টোনার হিসেবে কাজ করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে টানটান করে তোলে।

কীভাবে বাড়িতে বানাবেন রাইস ওয়াটার? চালের জল তৈরি করা অত্যন্ত সহজ। আধ কাপ ভালো মানের চাল ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর জলটি ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তুতির সাহায্যে মুখে টোনার হিসেবে কিংবা সরাসরি মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে জল ধুয়ে ফেললে দারুণ ফল মিলবে। কেমিক্যাল প্রোডাক্ট বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে আজই রুটিনে যোগ করতে পারেন এই কোরিয়ান বিউটি সিক্রেট।