SIR-এ ‘অ্যাডজুডিকেশন’ তালিকায় নাম? বিচারাধীন ভোটারদের নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ থাকা ভোটারদের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে একাধিক বিষয় স্পষ্ট করেছে কমিশন। নির্দেশ অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নিলেও ই-সই না থাকলে সেই সিদ্ধান্ত কার্যকর করা যাবে; আবার যেসব ভোটারের ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত হয়নি, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইআরও (ERO)-দের কাছে পাঠানো যাবে।
কমিশনের নির্দেশে আরও জানানো হয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকদের নির্দেশে যাঁদের নাম বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেননি, তাঁদের ক্ষেত্রে আপাতত কোনও পদক্ষেপ নেওয়া হবে না; তবে যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তিতে অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া ট্রাইব্যুনালে বিচারাধীন থাকাকালে নতুন করে ফর্ম-৬ জমা দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা প্রক্রিয়াকরণ করা যাবে না এবং ট্রাইব্যুনালে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হলে তা কার্যকর করতে হবে।
এসএসআর-এর স্পেশ্যাল ক্যাম্পের সংশোধিত সূচি অন্যদিকে, স্পেশ্যাল সামারি রিভিশন (এসএসআর) সংক্রান্ত ২৭ নভেম্বরের আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন আগের বিজ্ঞপ্তির বাকি সূচি ও নির্দেশিকা অপরিবর্তিত থাকলেও নতুন সূচি অনুযায়ী নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে স্পেশ্যাল ক্যাম্প বসবে ১৯ ও ২০ ডিসেম্বর, ২ ও ৩ জানুয়ারি ২০২৭ এবং ৯ ও ১০ জানুয়ারি ২০২৭।