ভারতে লঞ্চ হল Vivo Watch GT 2, দাম ১৪ হাজার ৯৯৯ টাকা—সিঙ্গল চার্জে ২৫ দিন পর্যন্ত ব্যাকআপের দাবি

ভারতে লঞ্চ হল Vivo Watch GT 2। বৃহস্পতিবার Vivo ইভেন্টে এই মডেলটি লঞ্চ হয়। এছাড়াও Vivo-র লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল Vivo X500 মডেলটিও লঞ্চ হয় ওই একই ইভেন্টে। এই স্মার্টওয়াচটি ২০২৫ সালের অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল। মডেলটিতে রয়েছে ২.০৭ ইঞ্চি AMOLED স্ক্রিন। যার রিফ্রেশ রেট ৬০Hz, ২৪০০ নিটস ব্রাইটনেস। BlueOS 3.0-তে এই স্মার্টওয়াচটি কাজ করতে পারবে।
Vivo Watch GT 2-র ভারতে দাম কত?
Vivo Watch GT 2-র ভারতে দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। মোট দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। তারমধ্যে একটি Obsidian Black এবং Stellar White। ইকমার্স সাইট Amazon, Flipkart সহ আরও কয়েকটি প্ল্যাটফর্মে এবং রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে। এছাড়াও ভিভো ইন্ডিয়ার নিজস্ব প্ল্যাটফর্ম থেকেও এই স্মার্টওয়াচ দুটি কেনা যাবে।
Vivo Watch GT 2-র ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Watch GT 2-তে দেওয়া হয়েছে ২.০৭-ইঞ্চি আয়তকার ২.৫D কার্ভড AMOLED স্ক্রিন। যার রেজলিউশন ৪৩২ x ৫১৪ পিক্সেল। ৬০Hz রিফ্রেশ রেট এবং ২,৪০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস দেওয়া হয়েছে। এর বেজেল ১.৮mm সরু। স্ক্রিন থেকে বডি রেশিও ৮২.৪ শতাংশ।
Vivo Watch GT 2-র কেসটি পুরোপুরি অ্যালুমিনিয়ামের তৈরি করা হয়েছে। Blue River Operating System 3.0-তে এটি পরিচালিত হবে। একাধিক হেলথ ট্র্যাকার দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে অপটিক্যাল হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন সেন্সর। ১০০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। একটি অ্যাক্সেলেরেশন সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি গাইরোস্কোপ, একটি জিওমেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং একটি হল সেন্সর।
স্মার্টওয়াচটি যথেষ্ট মজবুত করা হয়েছে। ২ATM জল প্রতিরোধী ক্ষমতা দেওয়া হয়েছে। Bluetooth 5.4, NFC এবং GPS রয়েছে। থাকছে GLONASS, Galileo এবং BeiDou-র মতো ফিচার। জরুরি প্রয়োজনে SOS অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করা যাবে।
Vivo-র তরফে জানানো হয়েছে GT 2 স্মার্টওয়াচটি সিঙ্গল চার্জে ২৫ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। অন্য সংস্থার স্মার্টওয়াচ যেখানে সিঙ্গল চার্জে ১২ থেকে ১৪ দিন পর্যন্ত অ্যাকটিভ থাকে, সেখানে এই স্মার্টওয়াচটি একবার ফুল চার্জে লম্বা সময় চলতে পারবে।
উল্লেখ্য, একই ইভেন্টে লঞ্চ হওয়া Vivo X500 সিরিজের দাম প্রায় দেড় লক্ষ টাকা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতেও রয়েছে একাধিক উন্নত ফিচার। Vivo Watch GT 2-র ব্যাটারি ব্যাকআপ ও স্পেসিফিকেশন বিবেচনা করে বিশেষজ্ঞদের মতে, এই দামে এটি বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে।
- Pratik Saha
- লন্ডনের বিমানে ওঠার আগেই আটকে গেলেন সৌরভ! কেন জারি হল লুক-আউট সার্কুলার? November 26, 2026
- তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই নির্বাচন কমিশনে, শুক্রবার দুপুর ৩টেয় প্রথম মুখোমুখি শুনানি November 26, 2026
- ভারতে লঞ্চ হল Vivo Watch GT 2, দাম ১৪ হাজার ৯৯৯ টাকা—সিঙ্গল চার্জে ২৫ দিন পর্যন্ত ব্যাকআপের দাবি November 26, 2026
- হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের মেয়াদ ফুরিয়েছে বলে অভিযোগ, বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে চিঠি জমা দিতে গেলেন শোভনদেব November 26, 2026
- বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, মালহোত্রা কমিটির কাছে হলফনামা জমা দিল রাজ্য—১৪ ডিসেম্বর বৈঠকের আগে নবান্ন থেকে ফোন সরকারি কর্মীদের November 26, 2026