ঘোষণার ২৪ ঘণ্টাতেই বড় পদক্ষেপ! কলকাতা রিং রোডের ডিপিআর তৈরিতে আন্তর্জাতিক টেন্ডার

ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার প্রস্তাবিত রিং রোড প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ সামনে এল। ২৫০ কিলোমিটার দীর্ঘ এই রিং রোডের বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর (DPR) তৈরির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবারই এই রিং রোড প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। ২৪ ঘণ্টার মাথায় টেন্ডার ডাকার এই পদক্ষেপে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতার ইঙ্গিত মিলছে।

সংশ্লিষ্ট মহলের মতে, কলকাতাকে ঘিরে তৈরি হতে চলা এই ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড ভবিষ্যতে শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে এবং বিশ্ব দরবারে কলকাতাকে নতুনভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।