একধাক্কায় বাড়ল রুপোর দামও! স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তাজা দর জেনে নিন

টানা বেশ কয়েকদিন কমার পর বৃহস্পতিবার ফের বাড়ল সোনালী ধাতুর দাম। এর ফলে বিয়ের মরশুমে কিছুটা অস্বস্তিতে পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। সপ্তাহের চতুর্থ দিনে কলকাতার বাজারে নতুন দর প্রকাশ করল স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটের প্রকাশিত দর অনুযায়ী, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে পরিবর্তন ঘটেছে, পাশাপাশি একধাক্কায় অনেকটা বেড়েছে রুপোর দরও।

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারী ও সোনার ব্যবসায়ীরা কিনে থাকেন। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১২ হাজার ৪৫১ টাকা, অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১,২৪,৫১০ টাকা।গয়না তৈরির ২২ ক্যারেট বা ৯১৬ সোনার দামও বেড়েছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা এবং প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা। কেউ আজ গয়না বিক্রি করতে চাইলে গ্রাম প্রতি পাবেন ১১ হাজার ৩৩০ টাকা।১৮ ক্যারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৯ হাজার ৭১০ টাকা। অন্যদিকে, একধাক্কায় অনেকটা বেড়ে প্রতি কেজি রুপোর দাম পৌঁছেছে ১ লক্ষ ৫২ হাজার ৯৬৫ টাকায়।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর আজকের বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত এবং এতে ৩ শতাংশ জিএসটি যুক্ত নয়। গয়না কিনলে এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি ও মেকিং চার্জ যোগ হবে। ১৯৯৩ সালে গঠিত স্বর্ণশিল্প বাঁচাও কমিটি রাজ্যজুড়ে স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করে।