একই ডিমে দুটো কুসুম! হরমোন দেওয়া নকল ডিম নাকি প্রাকৃতিক? জানুন আসল সত্যি

ডিম ফাটাতেই একটি খোলের ভেতর দু’টি কুসুম বেরিয়ে এলে অনেকেই একে হরমোন দেওয়া বা নকল ডিম ভেবে আতঙ্কিত হন। তবে পোলট্রি বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, এটি কোনও কৃত্রিম কারসাজি বা হরমোনের প্রভাব নয়; বরং সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয়। সাধারণত যেসব মুরগি সবে ডিম পাড়তে শুরু করে, তাদের প্রজনন প্রক্রিয়া পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই শরীরের ছন্দে সামান্য তারতম্য থেকে এমনটা ঘটতে পারে। অল্প সময়ের ব্যবধানে দু’টি কুসুম বেরিয়ে এসে একই খোলের ভেতর আটকে গেলে জোড়া কুসুমের ডিম তৈরি হয়।

হরমোনের কারসাজি নয়, জেনেটিক ও বয়সজনিত কারণমুরগিকে দ্রুত বড় করার জন্য হরমোন প্রয়োগের ফলে জোড়া কুসুম হয়—এমন ধারণাকে পোলট্রি বিজ্ঞানীরা নাকচ করেছেন। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত মুরগির বয়স, শারীরিক গঠন এবং কিছু ক্ষেত্রে বংশগত প্রবণতার ওপর নির্ভর করে। মুরগির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতা কমে গিয়ে আবার সাধারণ এক কুসুমের ডিম পাড়তে শুরু করে।

খাওয়া কতটা নিরাপদ?বিশেষজ্ঞদের মতে, জোড়া কুসুমের ডিম খাওয়া সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর। দু’টি কুসুম থাকায় এতে প্রোটিন, ভিটামিন, ফ্যাট ও কোলেস্টেরলের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। তবে যাঁদের উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উচিত।