হাইকোর্টে বড় স্বস্তি শুভেন্দুর! সাঁকরাইল মামলা নিয়ে চূড়ান্ত কী জানাল আদালত?

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের হওয়া একটি এফআইআর সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করল আদালত। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই মামলার নিষ্পত্তি করেছেন।

কীভাবে মামলার নিষ্পত্তি হল?২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে ২০২৫ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ওই মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য এবং আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেয়। হাইকোর্টে মামলা প্রত্যাহারের সেই রিপোর্টের ভিত্তিতেই বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির নিষ্পত্তি ঘোষণা করেন।

আইনি স্বস্তির প্রেক্ষাপটবিরোধী দলনেতা থাকার সময় থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছিল। সাঁকরাইল থানার মামলা প্রত্যাহারের রিপোর্ট জমা পড়ার পর আদালতের নিষ্পত্তিতে ২০২২ সালের ওই এফআইআর থেকে স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী।