সাঁতরাগাছি-তিরুপতি স্পেশাল বাতিল, বদলে যাচ্ছে কোন কোন ট্রেনের রুট? দেখুন তালিকা

দক্ষিণ উপকূল রেলওয়ের গুন্টাকাল ডিভিশনের রেনিগুন্টা ইয়ার্ডে পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য ডিসেম্বরে ট্রেন চলাচলে বড় পরিবর্তন আনা হচ্ছে। নির্দিষ্ট কয়েকটি দিনে দুটি স্পেশাল ট্রেন বাতিল থাকার পাশাপাশি ২৫টি দূরপাল্লার ট্রেনের রুট বদলানো হয়েছে। এর ফলে হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমারসহ বাংলার সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়বে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি স্পেশাল ট্রেন নির্দিষ্ট দিনে বাতিল রাখা হয়েছে। ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস ১৩ ও ২০ ডিসেম্বর বাতিল থাকবে, আর ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে ১৪ ও ২১ ডিসেম্বর।

উন্নয়নমূলক কাজের কারণে মোট ২৫টি ট্রেনকে নির্ধারিত পথের বদলে বিকল্প রুটে চালানো হবে। বাংলার সঙ্গে দক্ষিণ ভারতের সংযোগকারী বহু ট্রেন এই তালিকায় রয়েছে। রুট পরিবর্তনের তালিকায় থাকা ট্রেন ও দিনগুলি হল: ০৬০৮১ তিরুবনন্তপুরম নর্থ-সাঁতরাগাছি স্পেশাল ১১, ১৮ ও ২৫ ডিসেম্বর, ০৬০৮২ সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম নর্থ স্পেশাল ১৪ ও ২১ ডিসেম্বর, ০৬৫৬৫ SMVT বেঙ্গালুরু-মালদহ টাউন স্পেশাল ১৩ ও ২০ ডিসেম্বর এবং ০৬৫৬৬ মালদহ টাউন-SMVT বেঙ্গালুরু স্পেশাল ১৬ ও ২৩ ডিসেম্বর।

এ ছাড়া ১২২৪৫ হাওড়া-SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৫ ও ২৬ ডিসেম্বর, ১২২৪৬ SMVT বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২০, ২১, ২২, ২৪, ২৫ ও ২৭ ডিসেম্বর, ১২২৫৩ SMVT বেঙ্গালুরু-ভাগলপুর আঙ্গ এক্সপ্রেস ১২, ১৯ ও ২৬ ডিসেম্বর এবং ১২৬৫৯ নাগেরকয়েল-শালিমার এক্সপ্রেস ১৩ ও ২০ ডিসেম্বর ঘুরপথে চলবে।

তালিকায় আরও রয়েছে ১২৮৩৬ SMVT বেঙ্গালুরু-হাটিয়া এক্সপ্রেস ১০, ১৫, ১৭, ২২ ও ২৪ ডিসেম্বর, ১২৮৬৮ পুদুচেরি-শালিমার এক্সপ্রেস ১৬ ডিসেম্বর, ১২৮৮৯ টাটানগর-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৬ ও ২৩ ডিসেম্বর, ১৩৪৩৩ SMVT বেঙ্গালুরু-মালদহ টাউন এক্সপ্রেস ২২ ডিসেম্বর এবং ১৩৪৩৪ মালদহ টাউন-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ২০ ডিসেম্বর।

পাশাপাশি ১৬৫৯৭ SMVT বেঙ্গালুরু-আলিপুরদুয়ার এক্সপ্রেস ১২, १९ ও ২৬ ডিসেম্বর, ১৬৫৯৮ আলিপুরদুয়ার-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৪ ও ২১ ডিসেম্বর, ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস ৯ থেকে ২৬ ডিসেম্বর, ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস ৭ থেকে ২৪ ডিসেম্বর, ২২৮১৮ মাইসুরু-হাওড়া এক্সপ্রেস ১৩ ও ২০ ডিসেম্বর, ২২৮৩৮ এরনাকুলাম-হাটিয়া এক্সপ্রেস ৯, ১৬ ও ২৩ ডিসেম্বর এবং ২২৮৫১ সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস ১০, ১৭ ও ২৪ ডিসেম্বর রুট বদলাবে।

২২৮৫২ ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ১২, ১৯ ও ২৬ ডিসেম্বর, ২২৮৬৩ হাওড়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৪ ও ২১ ডিসেম্বর, ২২৮৬৪ SMVT বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ২৩ ডিসেম্বর, ২২৮৭৮ এরনাকুলাম-হাওড়া এক্সপ্রেস ১৪ ও ২১ ডিসেম্বর এবং ২২৮৮৭ হাওড়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৫ ও ২২ ডিসেম্বরও ঘুরপথে চলবে।

পরিস্থিতি ও ট্রেনের গতিপথ অনুযায়ী বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হবে আরাক্কোনাম-পেরাম্বুর-গুডুর, গুডুর-পেরাম্বুর-আরাক্কোনাম, কাটপাডি-আরাক্কোনাম-পেরাম্বুর-গুডুর এবং গুডুর-পেরাম্বুর-আরাক্কোনাম-কাটপাডি। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার ও আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ভারতগামী ও বাংলামুখী যাত্রীদের যাত্রার আগে সময়সূচি ও রুট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।