শুক্রেই চূড়ান্ত ফয়সালার পথে? মমতা ও ঋতব্রত শিবিরকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের

তৃণমূল কংগ্রেসের নাম ও ‘জোড়াফুল’ প্রতীকের মালিকানা কার হাতে থাকবে, তা নির্ধারণে এবার দুই শিবিরকে শুনানিতে ডাকল নির্বাচন কমিশন (Election Commission)। সব পক্ষের নথিপত্র জমা পড়ার পর আগামী শুক্রবার, অর্থাৎ ২৭ নভেম্বর বিকেলে দিল্লিতে দুই পক্ষকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, ২৭ নভেম্বর বিকেল ৪টা নাগাদ শুনানি অনুষ্ঠিত হতে পারে। এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ও নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি উভয় পক্ষের আইনজীবীরাও শুনানিতে হাজির থাকতে পারেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই দলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে আইনি ও সাংগঠনিক টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ ও কমিশনের বিধি অনুযায়ী দুই পক্ষই নিজেদের দাবির সমর্থনে নথিপত্র ও হলফনামা জমা দিয়েছে। এখন সেই নথিপত্র খতিয়ে দেখে এবং দুই পক্ষের বক্তব্য শুনে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।

শুক্রবারের শুনানির পর জোড়াফুল প্রতীক ও মূল দলের নাম কোন শিবিরের ঝুলিতে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।