নদীর মাটি পাচার সহ একাধিক অভিযোগে গ্রেফতার ভূমি কর্মাধ্যক্ষ, জালে নজরুল ইসলাম

অবৈধভাবে নদীর মাটি কাটা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম। মোথাবাড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ উঠছিল। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্তে নেমে নজরুল ইসলামকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।

এই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং অন্য কোনও অভিযোগের সঙ্গে তাঁর যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।