নিলামে শাকিব-মুস্তাফিজ নেই, তবু আইপিএল ২০২৭-এর তালিকায় ১২ বাংলাদেশি! কী হবে ভাগ্যে?

আইপিএল ২০২৭-এর মিনি নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন নিলামের প্রাথমিক তালিকায়। তবে এবারের তালিকায় দেখা যাচ্ছে না বাংলাদেশের দুই পরিচিত মুখ শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সব মিলিয়ে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার আগামী মরশুমের নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নামগুলো হলো:হাসান মাহমুদপারভেজ হোসেন ইমনরিপন মণ্ডলরিশাদ হোসেনসাইফ হাসানমেহেদি হাসানশামীম হোসেনশরিফুল ইসলাম
তানজিম হাসান সাকিবতৌহিদ হৃদয়মহম্মদ রুবেলতাসকিন আহমেদএবার শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম এই তালিকায় রাখা হয়নি। শাকিব শেষবার আইপিএলের মাঠে নেমেছিলেন ২০২১ সালে। অন্যদিকে, পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ২০২৬ সালের মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও পরে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয়েছিল।
মুস্তাফিজকে ঘিরে বিতর্কের পরও অনিশ্চয়তামুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া নিয়ে দুই দেশের ক্রিকেটমহলে বিস্তর আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের আবহে বিসিসিআইয়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। আগামী মরশুমেও বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশি ক্রিকেটারদের দলে নেওয়া বা খেলতে দেওয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের কাছ থেকে এখনও কোনো স্পষ্ট নির্দেশ পায়নি। তাই প্রাথমিক তালিকায় নাম থাকলেই যে তাঁরা নিলামে উঠবেন বা খেলার সুযোগ পাবেন, তা এখনই নিশ্চিত নয়।