ভারতে বেসরকারি লগ্নিতে বড় উল্লম্ফন! ২৬.৬ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা!

ভারতে বেসরকারি খাতের বিনিয়োগ দ্রুত গতিতে বাড়ছে। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধে বিভিন্ন সংস্থা ২৬.৬ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮.৫ শতাংশ বেশি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সবচেয়ে বেশি বিনিয়োগের পরিকল্পনা সামনে এসেছে।