বিদেশ থেকে ফিরেই পরপর তলব! ৯ ঘণ্টা জেরার পর আজ ফের থানায় টুলু

এই নিয়ে তৃতীয়বার। শনিবার এবং মঙ্গলবারের পর ফের বুধবারও সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। ইতিমধ্যে আদালতের কাছ থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি। সেই রক্ষাকবচ পাওয়ার পর বিদেশ থেকে ফিরে এসেই পরপর পুলিশের তলবে থানায় হাজিরা দিচ্ছেন টুলু মণ্ডল।

জানা গিয়েছে, প্রথম হাজিরায় প্রায় ৬ ঘণ্টা ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন টুলু মণ্ডল। এরপর দ্বিতীয় হাজিরায় তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়। দু’দিন দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর এবার তৃতীয় দফায় বুধবার ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন তিনি। এই ধারাবাহিক তলব ও জিজ্ঞাসাবাদকে ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল বাড়ছে।