ভরসা স্কিম শুরু জানুয়ারিতে! ২ হাজার টাকা পেতে কোন ডকুমেন্ট জরুরি?

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভরসা স্কিম। তার আগেই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রকল্প ঘিরে সদ্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনকারীদের জানানো হচ্ছে, নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় নথি ছাড়া এই আর্থিক সহায়তা পাওয়া যাবে না।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েট যুবক-যুবতীরা পাবেন ২ হাজার টাকা এবং নন-গ্র্যাজুয়েট প্রার্থীরা পাবেন ১৫০০ টাকা করে। রাজ্যের যুবক-যুবতিরা যাতে নির্বিঘ্নে এই সুবিধা পান, সে জন্য আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আবেদন করার সময় আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, গ্র্যাজুয়েট হলে স্নাতকের শংসাপত্র এবং কারিগরি বা অন্যান্য ক্ষেত্রে আইটিআই-এর ভোকেশনাল সার্টিফিকেট হাতের কাছে রাখা প্রয়োজন।

এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে। তাই সময় নষ্ট না করে এই নথি ও তথ্যগুলো প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। অনলাইন পোর্টাল চালু হলে আবেদন করতে হবে, আর সদ্য জারি হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকল্পের টাকা পাওয়ার পথ তৈরি হয়েছে।

অন্যদিকে, মহিলাদের জন্য চালু থাকা অন্নপূর্ণা যোজনার আওতায় মিলছে ৩ হাজার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পাচ্ছেন। জুন মাস থেকে এই প্রকল্পের সুবিধা চালু রয়েছে এবং ভাতার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।