বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগ খারিজ হাইকোর্টে, স্পিকারকে ১০ দিনের সময়সীমা

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক (চিফ হুইপ) হিসেবে আখরুজ্জামানের নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত। পাশাপাশি, এই দুই পদে নিয়োগের বিষয়ে বিধানসভার স্পিকারকে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

গত ৩ জুন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানকে নিয়োগ করেছিলেন। আদালত স্পষ্ট জানিয়েছে, অধ্যক্ষের ওই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

স্পিকারের ৩ জুনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আবেদনের শুনানি ও পর্যবেক্ষণের পরই আজ এই রায় দিল হাইকোর্ট, যার ফলে বিধানসভার বিরোধী পদ ও মুখ্য সচেতক নিয়োগ ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি তৎপরতা শুরু হলো।