৩০ বছর ধরে ইঞ্জিন তেল খেয়ে বেঁচে আছেন ‘ওয়েল কুমার!’, অবিশ্বাস্য জীবনযাপনে হতবাক সকলে

কর্নাটকের এক ব্যক্তির অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাত-রুটির মতো সাধারণ খাবার খাওয়ার বদলে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিদিন গাড়ির ইঞ্জিনের পোড়া তেল পান করছেন! এই অস্বাভাবিক খাদ্যাভ্যাস সত্ত্বেও তার শারীরিক কোনো ক্ষতি না হওয়ায় অনেকেই অবাক হচ্ছেন।

কর্নাটকের শিবামোগা জেলার এই ব্যক্তির নাম ‘ওয়েল কুমার’। একটি ভাইরাল ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার এই জীবনযাত্রার কথা সামনে এসেছে। পোস্টে বলা হয়েছে, তিনি প্রতিদিন ৭ থেকে ৮ লিটার পোড়া ইঞ্জিন তেল পান করেন। ভিডিওতে দেখা যায়, লোকেরা তাকে খাবার সাধলেও তিনি তা প্রত্যাখ্যান করে বোতল থেকে তেল পান করছেন।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গত ৩০ বছর ধরে তিনি এই অভ্যাস ধরে রাখলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগেননি। এমনকি তাকে কখনও হাসপাতালে ভর্তিও হতে হয়নি। তিনি বিশ্বাস করেন, এটা ভগবান আয়াপ্পার আশীর্বাদ, যার ফলে তিনি বেঁচে আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ইঞ্জিন অয়েল একটি পেট্রোলিয়াম-ভিত্তিক পণ্য যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিষাক্ত। এটি পান করলে ফুসফুসে প্রবেশ করে নিউমোনিয়া বা শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদী সেবনে মুখ, গলা, পাকস্থলী এবং অন্ত্রে প্রদাহ হতে পারে। এছাড়াও, এতে থাকা বিষাক্ত উপাদান লিভার, কিডনি, মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাপক ক্ষতি করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy